দক্ষিণ কোরিয়া টুরিস্ট ভিসা এ-টু-জেড গাইডলাইন
📌 দক্ষিণ কোরিয়া পরিচিতি
→ পূর্ব এশিয়ার আধুনিক ও প্রযুক্তিনির্ভর দেশ; রাজধানী সিউল।
→ জনপ্রিয় শহর: বুসান, ইনচন, জেজু আইল্যান্ড, দেগু, গ্যাংনেওং।
→ দর্শনীয় স্থান: গ্যাংনাম, নানদেমুন মার্কেট, জেজু আইল্যান্ড, কিয়ংবকগুং প্যালেস, লোটে ওয়ার্ল্ড, N Seoul Tower।
→ ভিসা প্রযোজ্য: পর্যটন, আত্মীয় দেখা, ব্যবসা, শিক্ষা ও সাংস্কৃতিক ভ্রমণ। 📌ভিসা ধরণ ও বৈধতা
→ টাইপ: Short-Term Visit Visa (C-3-9) – পর্যটন, আত্মীয়/বন্ধু দেখা, অবকাশ যাপন।
→ মেয়াদ: ৯০ দিন পর্যন্ত; সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি (বিশেষ যোগ্যতায়)।
→ কার্যকারিতা: ট্যুরিজম, বন্ধুর বাসায় ভিজিট, সাংস্কৃতিক ইভেন্ট, কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত ব্যবসায়িক মিটিং (C-3-4)। 📌 আবেদন প্রক্রিয়া
→ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে Embassy of the Republic of Korea in Dhaka-তে জমা।
→ ভিসা ফি: সিঙ্গেল এন্ট্রি প্রায় ৳৩,৫০০–৪,০০০; মাল্টিপল এন্ট্রি প্রায় ৳৭,০০০+।
→ প্রসেসিং টাইম: ৭–১০ কার্যদিবস (পিক সিজনে বেশি সময় লাগতে পারে)। 📌 ভিসা চেকলিস্ট – প্রয়োজনীয় কাগজপত্র
→ সাধারণ ডকুমেন্ট:
বৈধ পাসপোর্ট (৬ মাস মেয়াদসহ + পুরাতন পাসপোর্ট কপি)
পূরণকৃত ভিসা আবেদন ফর্ম (ইংরেজিতে)
২ কপি ছবি (3.5 × 4.5 সেমি, সাদা ব্যাকগ্রাউন্ড)
ট্রাভেল ইটিনারারি
ফ্লাইট ও হোটেল বুকিং (প্রাথমিক রিজার্ভেশন চলবে)
→ আর্থিক ডকুমেন্ট:
ব্যাংক স্টেটমেন্ট (৬ মাস, ব্যালেন্স কমপক্ষে ১.৫–২ লাখ টাকা)
ব্যাংক সলভেন্স সার্টিফিকেট
চাকরি: NOC, শেষ ৩ মাসের পে স্লিপ, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট
ব্যবসা: নবায়নকৃত ট্রেড লাইসেন্স, ট্যাক্স রিটার্ন/TIN
→ ইনভিটেশন ও স্পন্সর ডকুমেন্ট (যদি থাকে):
কোরিয়া থেকে ইনভাইটেশন লেটার (কোরিয়ান ফর্ম্যাটে)
গ্যারান্টি লেটার
স্পন্সরের আইডি/রেসিডেন্স কার্ড/পাসপোর্ট কপি, ব্যাংক স্টেটমেন্ট, কাজের প্রমাণ
→ অন্যান্য প্রমাণ:
NID, জন্ম সনদ, বিবাহ সনদ, জমির দলিল
পূর্ববর্তী ভিসা কপি (শেনজেন, জাপান, ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া ইত্যাদি)
পাসপোর্টে পূর্ববর্তী ভ্রমণের প্রমাণ (Travel history)